ওই দিন আকাশে মেঘ ছিল,আমি চেয়ে ছিলাম ভরা চোখে,দেখে ছিলাম তার রূপ!হঠাৎ করে
বৃষ্টি এলো,ভিঁজে গেল পথ-ঘাট,ভিঁজে গেল কৃষক এর সোনা ভরা ফসলের
মাঠ,স্যাঁত-স্যাঁতে হয়ে গেল প্রকৃতি,স্যাঁত-স্যাঁতে হয়ে গেল আমার মন।ভিঁজা
মনে শিহরন জাগে,জাগে কামনা কাছে পাওয়ার,চাই মন না পাওয়া কিছু!মনটা এক আনাড়ি
কারিগরের গড়া,তাই মনের চাওয়াটা ও আনাড়ি।সব টুকু দিয়েও যেন,কি যেন হয়নি
দেওয়া,মনে হয় নিজেকে কৃপন!না ,রাখিনি কিছু আমার বলা যায় যা!আমার আমি তোমার
মাঝে হাঁরিয়েছি সেই কবে,আছে যা তা শুধু বিধাতা মাটির তৈরি খাঁচা!